ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের দি ইনস্টিটিউট অব নেপালিজ পারফরমিং আর্টস (কলা মনদপা)-এর পরিচালক রাজেন্দ্র শ্রেষ্ঠা এবং বিশিষ্ট শিল্পী অনিতা কে ভট্টারাই।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নেপালের শিল্পাঙ্গন ও চারু-কারুকলা শিক্ষা বিষয়ে মত বিনিময় করেন।
আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যায়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
ইত্তেফাক/এমআই