সার্ভিস ইনোভেশন ফান্ড; প্রতিবন্ধী সংক্রান্ত ১৪ টি উদ্ভাবনের প্রদর্শনী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর আয়োজনে গত কাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সার্ভিস ইনোভেশন ফান্ড প্রাপ্ত প্রতিবন্ধী সংক্রান্ত ১৪ টি উদ্ভাবনের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব  মো. জিল্লার রহমান, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়্যারম্যান প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত।

 

আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সুরাইয়া বেগম, এনডিসি।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, প্রতিবন্ধী নিয়ে কাজ করে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং নির্বাচিত ব্যাংকের প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।ইত্তেফাক/এএন