Bavarian Motor Works বা বিএমডব্লিউ হচ্ছে একটি জার্মান মোটরগাড়ি, মোটর সাইকেল ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৬ সালে। বিশ্ববিখ্যাত রোলস রয়েস মোটর কারসও বিএমডব্লিউর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। মানসম্পন্ন ও বিলাসবহুল গাড়ি নির্মাণের জন্য এর বিশেষ সুখ্যাতি রয়েছে। অনেক ধনী মানুষের জীবনেও বিএমডব্লিউ কেনাটা একটা স্বপ্নের মতো বিষয়। তবে এবার ইতালির দক্ষিণাঞ্চলীয় একটি শহরের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি। বিএমডব্লিউ এম-১ ১৯৮১ মডেলের এই গাড়িটি কেনার ঠিক এক বছর পর থেকেই পরিত্যক্ত অবস্থায় এটি পড়ে রয়েছে ঐ গ্যারেজে। তত্কালীন সময়ের এই দামী গাড়িটি ঠিক কী কারণে ৩৪ বছর ধরে গ্যারেজে পড়ে রয়েছে তার কারণ এখানো অবশ্য জানা যায়নি। গাড়িটি গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার আগে সাড়ে চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। গাড়িটি উদ্ধারের পর বিএমডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৮ থেকে ৮১ সাল পর্যন্ত এই মডেলের গাড়ি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। ঐ সময়ে তৈরি গাড়ির ৫৩ গাড়ি রেস কার হিসেবে ব্যবহূত হয়েছে। ঐ মডেলের গাড়িগুলোর মধ্যে এটি-ই একমাত্র গাড়ি। তাই এটিকে পুনরায় ঠিকঠাক করে রাস্তায় নামানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি।-ইউপিআই
ইত্তেফাক/এএন