বাংলাদেশ সীমান্তে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর বসাবে ভারত

 
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে ভারত। এর অংশ হিসেবে লেজার ওয়াল ও স্মার্ট সেন্সর বসানোর পরিকল্পনা করেছে দিল্লি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ব্যাপারে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গও। যেসব এলাকায় অনুপ্রবেশ বন্ধে উন্নত ব্যবস্থা নেই সেসব এলাকাকে অগ্রাধিকার দেয়া হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একজন কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নেয়া হবে।
 
আগামী বছর এই কাজ শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছে। বিএসএফ প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতে পাওয়ার সাথে সাথে কাজ শুরু করবে। স্মার্ট এই ব্যবস্থা একটি স্যাটেলাইট ভিত্তিক সিগনাল কম্যান্ড সিস্টেমের মাধ্যমে মনিটর করা হবে। রাতে কিংবা কুয়াশার মধ্যেও অনুপ্রবেশ নজরদারি করতে সক্ষম হবে এই সিস্টেম। ভারত-বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই আছে ২ হাজার ২১৬ কিলোমিটার।
 
ইত্তেফাক/এএসএস