'বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া' বা বিসিসিআই এর প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে অনুরাগ ঠাকুরকে। এবার বিসিসিআইয়ের মসনদে বসছেন কে, এ নিয়ে নানান গুঞ্জন চলছে ভারতে।
বিসিসিআইয়ের সম্ভাব্য প্রধানের পদে অনেকের নাম উঠে আসছে। তবে সব থেকে বড় হয়ে উঠছে সৌরভ গাঙ্গুলির নাম। সপ্তাহ খানেকের মধ্যেই এ নিয়ে ফয়সলা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে-কে অপসারিত হয়েছেন। লোধা কমিটির সুপারিশ না মানার জন্যই তাদের ওই শাস্তি হলেও পরে জেল পর্যন্ত হতে পারে বলে কোনো কোনো মহলের ধারণা।
ভারতীয় ক্রিকেট মহলের খবর, সৌরভ বোর্ড প্রধান হলে অনেকই খুশি হবেন। ক্যারিয়ার, ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা, সবদিক থেকেই সৌরভকে এগিয়ে রাখছেন অনেকে।
সৌরভের সঙ্গে ওই পদের দৌড়ে রয়েছেন ভারতের পশ্চিমাঞ্চল ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট টি এস ম্যাথু, পশ্চিামাঞ্চলের অন্য এক ভাইস প্রেসিডেন্ট গৌতম রায়, দক্ষিণাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জি গঙ্গারাজু।
ইত্তেফাক/এএম