‘নতুন বছরে অভিনয়ে আরো মনযোগী হতে চাই’

নতুন বছরে নিজের শোবিজ তারকারা ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন অনেকে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন বছরে অভিনয় নিয়েই আরো ভালো কিছু করতে চান।
 
তিনি বলেন, ‘নতুন বছরে অভিনয়ে আরো মনযোগী হতে চাই। ভালো ভালো কাজ করতে চাই।’
 
নাটক নিয়ে তার প্রত্যাশা প্রসঙ্গে আরো বলেন, ‘আমাদের নাটকের অবস্থা বরাবরই ভালো। বাজেটের একটি বড় সমস্যা রয়েছে। আমি চাই এই বছর বাজেটের বিষয়টি সমাধানে আসুক। কারণ বাজেট ভালো না হলে গল্পে পরিপূর্ণ প্রতিচ্ছবিটা পর্দায় দেখা সম্ভব নয়।’
 
ইত্তেফাক/এমএআর