বনানীর এফ আর টাওয়ারে ভবনের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন মাকসুদুর রহমান (৩৫) ও তার স্ত্রী রুমকী (২৮)। আগুন লাগার পর বাঁচার জন্য ভবন থেকে লাফিয়ে পড়েন মাকসুদুর; কিন্তু শেষ রক্ষা হলো না। অপরদিকে নিখোঁজ রয়েছেন নিহত মাকসুদুরের স্ত্রী রুমকী। তারা দুইজনই একই অফিসে চাকরি করতেন বলে জানিয়েছেন তাদের খালাতো ভাই ইমতিয়াজ।
তিনি জানান, পুরান ঢাকার বাসিন্দা মাকসুদুর। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। পরিবারের একমাত্র ছেলে তিনি। বাবা মারা গেছেন ছোটবেলায়। সম্প্রতি মাকে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল; কিন্তু এখন সবই শেষ হয়ে গেল।