ভাল পার্টনারশিপের আশা জাগিয়ে স্লো বলে ক্যাচ তুলে বিদায় নিলেন সাকিব আল হাসান। কলিন গ্রান্ডহোমির ওভারে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নিলেন তিনি। দলীয় ৬৭ রানে পঞ্চম উইকেটের পতনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিন্তু এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন তামিম ও সাব্বির। পরপর ২ ওভারে তাদের বিদায়ের পর রান খরায় ভোগা সৌম্য ক্রিজে দাঁড়ানোর আগেই বিদায় নেন শূন্য রানে।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নেন অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা।
ইত্তেফাক/আরএ