বাংলাদেশের ব্যাটসম্যান আসা যাওয়ার মিছিলের সামনে ক্রিজ আঁকড়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরি সম্পন্ন করেছেন।
ব্যাটসম্যানদের এই যাওয়া আসার মিছিলে ক্রিজে টিকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৭ বলে ক্যারিয়ারের তৃতীয় টি-২০ হাফসেঞ্চুরি করেন তিনি। তিনটি ছয় ও তিনটি চারে সাজানো তার এই ইনিংসের ওপর ভর করেই ১৪১ রান করে বাংলাদেশ। ব্যক্তিগত ৫২ রানে ফার্গুসনের দুর্দান্ত এক ইয়র্কারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
১১৫ স্ট্রাইক রেট নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ টি-২০ ও টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত করেছেন মোট ৯টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৬৪ রান। গড়ে ১৯.৫ রান বাংলাদেশের এই মিস্টার ডিপেন্ডেবল মিডেল অর্ডারের। টেস্ট ও ওয়ানডেতেও বাংলাদেশের মিডেল অর্ডারকে অন্য এক উচ্চতায় নিয়ে এসেছেন এই ব্যাটসম্যান।
ইত্তেফাক/আরএ