ব্যক্তিগত হাফসেঞ্চুরি সম্পন্ন করে বিদায় নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফার্গুসনের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড আউট হয়ে বিদায় নেন তিনি। এর আগে দলীয় ১১৪ রানে বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা। হুইলারের ফুল টাচ বলে সহজ ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
ব্যাটিং বিপর্যয়ে থাকা বাংলাদেশকে এক সময় বাঁচানোর চেষ্টা করেন মোসাদ্দেক। কিন্তু ১৭ বলে ২০ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার।
অন্যদিকে ভাল পার্টনারশিপের আশা জাগিয়ে স্লো বলে ক্যাচ তুলে বিদায় নেন সাকিব আল হাসান। কলিন গ্রান্ডহোমির ওভারে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি।
নতুন বছরে জয়ের তাড়না নিয়ে ম্যাচ শুরু করা বাংলাদেশ প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ডের ম্যাট হেনরির কাছে। দলীয় ৫ রানে ব্যক্তিগত খাতা শূন্য রেখে বিদায় নেন ইমরুল কায়েস। অবশ্য তার ক্ষত বেশ দ্রুত পূরণ করেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিন্তু এরপর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন তামিম ও সাব্বির। পরপর ২ ওভারে তাদের বিদায়ের পর রান খরায় ভোগা সৌম্য ক্রিজে দাঁড়ানোর আগেই বিদায় নেন শূন্য রানে।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বেছে নেন মাশরাফি বিন মূর্তজা।
ইত্তেফাক/আরএ