মনপুরা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলি বর্তমানে বেশকিছু ধারাবাহিকে অভিনয়, শ্যুটি নিয়ে ব্যস্ত রয়েছেন। যার মধ্যে নতুন একটি ধারাবাহিকের প্রচার শুরু হয়েছে আর তিনটি ধারাবাহিকের শ্যুটিং করছেন।
রাজীবুল ইসলাম রাজীব পরিচালিত ‘ছন্নছাড়া’ ধারাবাহিকটিতে তিনি স্বপ্নকন্যা নিশি চরিত্রে অভিনয় করছেন। এতে মিলির বিপরীতে আছেন নাঈম। এটি প্রচার হচ্ছে বাংলাভিশনে।
সঞ্জিত সরকার পরিচালিত ‘মজনু একজন পাগল নহে’ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন ফারহানা মিলি।
নতুন আরেকটি ধারাবাহিকের শুটিং শুরু হবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। মোস্তফা কামাল রাজের রচনা ও নির্দেশনায় চলতি জানুয়ারিতে ‘পোস্ট গ্র্যাজুয়েট’ ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন মিলি। তার সঙ্গে এখানে থাকছেন চঞ্চল চৌধুরী।
এছাড়া রাজীবুল ইসলাম রাজীবের ‘হিং টিং ছট’ এবং এস এম শাহীনের ‘সোনাভান’ ধারাবাহিকেও অভিনয় করছেন।
ইত্তেফাক/এমএআর