রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শাকিল নেওয়াজ বলেন, ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট রয়েছে, জনবল রয়েছে। কিন্তু পানি হঠাৎ শেষ হয়ে যায়।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিটও। আগুনের কারণে ধসে পড়েছে মার্কেটের দুইটি অংশ।
ইত্তেফাক/এএসএস