সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৯

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মনহরপুর গ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। নিহত ফখর উদ্দিন মনহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
 
সোমবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এবং ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে।
 
পুলিশ জানায়, মনোহরপুর গ্রামের একটি জলমহালের দখল নিয়ে স্থানীয় আব্দুস সোবহান ও মনফর মিয়ার বিরোধ চলছিল। সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জলমহাল দখল করতে যায়। এ সময় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে সোবহানের পক্ষের ফখর উদ্দিন মারা যান।
 
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ