মনপুরায় নদী ভাঙ্গন রোধ প্রকল্পে ১৯২ কোটি টাকার অনুমোদন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার নদী ভাঙ্গন কবলিত রামনেওয়াজ এলাকা ও ঘোষের হাট লঞ্চঘাট এলাকা ভাঙ্গন রোধে ২৮০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
 
চরফ্যাশন ও মনপুরার আসনের সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকবের আন্তরিক প্রচেষ্টায় মঙ্গলবার এ প্রকল্প অনুমোদন করা হয়।
 
এ খবরে এলাকায় সকলের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে। আবার অনেকে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছেন।
 
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী বলেন, ‘আমাদের মন্ত্রী জনগণের জন্য কাজ করেন। প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় মনপুরাবাসীর পক্ষ থেকে উপমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ