ফেব্রুয়ারিতে শুরু বিচ ভলিবল

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বিচ ভলিবল। আগামী ৩ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে ১৮ টি পুরুষ ও মহিলা ভলিবল দলের সমন্বয়ে বিচ ভলিবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা-২০১৭  শুরু হবে।
 
এ উপলক্ষে মঙ্গলবার কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান তুহিনের সভাপতিত্বে ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ন সম্পাদক, এডভোকেট ফজলে রাব্বি বাবুল, সদস্য মো. আতাউর রহমান, মার্কেটিং হেড সাইফুদ্দিন ইমনসহ আরো অনেকে।
 
সভার সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার সমুদ্র সৈকতে আগামী ৩-৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট চলবে।
 
প্রতিযোগিতায় বিভিন্ন সার্ভিসেস/সংস্থা/ক্লাব/জেলার পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৮টি ভলিবল দল অংশগ্রহণ করবে।
 
ইত্তেফাক/এমএইচ