বুধবার শুরু জাতীয় কারাতে প্রতিযোগিতা

শুরু হচ্ছে দুই দিনব্যাপী ২৪তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০১৭। বুধবার  মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব  ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। আরো উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্যরা।
 
এবারের প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সার্ভিসেস দল থেকে ছেলে ও মেয়ে ৩০টি ক্যাটাগরিতে মোট এক হাজার খেলোয়াড় অংশগ্রহণ করছে। 
 
ইত্তেফাক/এমএইচ