দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত

দিনাজপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ১৩ জন গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার সাত মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী তুষার কান্তি রায় জানান, ফিদা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার বিকেলে দিনাজপুর থেকে পঞ্চগড় যাচ্ছিল। বিকেল ৪ টায় যাত্রী বোঝাই বাসটি দিনাজপুর সদর উপজেলার সাতমাইল নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। দিনাজপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে।
 
এর মধ্যে গুৃেতর আহত অবস্থায় ১৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো-প্রিয়াংকা সরকার (২৭), বিকাশ সরকার (৩৫), পুর্ণিমা সরকার (২৫), হরিপদ সরকার (৫০), অন্তরা (১০), ববি (২৬), সিরাজুল ইসলাম (৫৫), মেহেদী হাসান (৩৫), সামসুল হক (৩০), মোস্তফা কামাল (২৪), আব্দুল হালিম (৩৮), ফরহাদ হোসেন (৩২) ও রোজিনা খাতুন (৪০)।
 
দিনাজপুর কোতয়ালী থানার এস আই জবাইদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ নিহত হননি বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এমএইচ