কংগ্রেস সদস্যদের অসদাচারণের অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্বে থাকা কমিটিকে দুর্বল করতে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট দিবেন রিপাবলিকান সদস্যরা। নতুন এই নিয়মের অধীনে, স্বতন্ত্র ‘অফিস অব কংগ্রেসনাল এথিকস’(ওসিই) ‘হাউজ এথিকস কমিটির’ নিয়ন্ত্রণে আসবে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতারা এই পরিবর্তনকে প্রত্যাখ্যান করেছিলেন। পরে নতুন নির্বাচিত কংগ্রেস সদস্যরা বৈঠকে মিলিত হন এবং হাউজের সবাই প্রস্তাবিত নতুন আইনটির ওপর ভোট দিতে রাজি হন। তবে ডেমোক্র্যাটরা এই ভোট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাউজে ডেমোক্র্যাট দলীয় প্রধান ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আইনের এই সংশোধনীটি ‘অফিস অব কংগ্রেসনাল এথিকসকে’ কার্যকরভাবে ধ্বংস করবে।’ বিবিসি।
ইত্তেফাক/এসএসএ