পৃথক দুটি মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে মেয়রগণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মইনুল হোসেন শুনানি করেন।
সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় বরখাস্তকৃত মেয়র আরিফুলকে এবং কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গত ১১ ডিসেম্বর গউছকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখে।
ইত্তেফাক/এমআই