বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

 
বেনাপোলের ছোটআচড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় আহত আমিনুর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত আমিনুর সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত আমিনুর ছোটআঁঁচড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।
 
বেনাপোল পোর্ট থানার পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর দুপুরে পাইপাস সড়কে দুই বন্ধু সোহেল ও আমিনুরকে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল চঞ্চল নামে এক কিশোর। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল ও আমিনুরকে প্রাথমিক চিকিত্সা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে আমিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এএম।