আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আরও দুই সদস্য

মোজাফফর হোসেন পল্টু এবং অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদারকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
 
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে এই ২ জনকে মনোনয়ন দিয়েছেন। এমনটিই জানানো হয়েছে দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
 
গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শেখ হাসিনা তাদের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস