বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলে এবার পিএসসি ও জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা সাফল্যর সঙ্গে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ জন।
২০১৬ সালে পিএসসি(প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় ৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, এ গ্রেড পেয়েছে ২৯ জন এবং এ মাইনাস পেয়েছে ২ জন ।
তাছাড়া জেএসসি পরীক্ষায় ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন, এ গ্রেড পেয়েছে ২৯ জন, এ মাইনাস পেয়েছে ৫ জন এবং বি পেয়েছে ১ জন।
সানরাইজ পাবলিক স্কুলের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম জানান, এ স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে এমন সাফল্য বয়ে আসছে।
ইত্তেফাক/এএন