উত্তর প্রদেশ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মোদি

ভূমি-আকাশ-মহাকাশ সব ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস দেখিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশ থেকে বিজেপির হয়ে আসন্ন লোকসভার নির্বাচনী প্রচার শুরু করে এমন দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভোটে লড়াই হবে ‘সবল সরকার’ বনাম ‘দুর্বল সরকারের’ (কংগ্রেস জিতলে যে সরকার হবে)  মধ্যে।

মহাকাশে এন্টি-স্যাটেলাইট অস্ত্রের সফল পরীক্ষার পরদিনই উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে মোদী বলেন, ‘মহাকাশে স্যাটেলাইটকে গুঁড়িয়ে দেওয়ার পরীক্ষা করতে  চাইছিলেন আমাদের বিজ্ঞানীরা। ওদের (ইউপিএ) সরকার সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিল। একবিংশ শতকে নিরাপত্তার ক্ষেত্রে আরও বলিষ্ঠ হিসেবে দেশকে গড়ে তুলতে এই সিদ্ধান্ত আরও অনেক আগে নেওয়া উচিত ছিল। কিন্তু ওরা তা করতে পারেনি। মোদী বলেন, ‘ভূমি, আকাশ ও মহাকাশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সাহস দেখিয়েছে চৌকিদারদের সরকার। ভারতের আরও উন্নত হওয়া উচিত। শত্রুদের থেকে দেশকে আরও সুরক্ষিত করা উচিত। তার দাবি, এই প্রথমবার দেশ এমন একটা সরকার পেয়েছে যারা কর্মসুচি বাস্তবায়ন করতে পারে। -টাইমস অব ইন্ডিয়া