প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে আজ একুশে টেলিভিশনে দেখা যাবে ‘তুমি আসবে বলে’। একজন নারীর একাকীত্ব ও পারিপার্শ্বিক সামািজক অবস্থা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
টুকু মজনিউলের রচনা এবং লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় নাটকটি নির্মাণ করা হয়েছে।
এ ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন ঈশানা, লায়লা হাসান, শাহেদ শরীফ খান, শানু, রওনক হাসান, মানস বন্দোপধ্যায়, মুনমুন আহমেদ, নাজনীন চুমকীসহ আরও অনেকে।
একুশে টেলিভিশনে প্রতিদিন রাত ৯টা ৩০মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে।
ইত্তেফাক/এমএআর