হলিউডের জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল ভারতে আসছেন। আর এ খবরটি নিশ্চিত করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দিনতারিখও উল্লেখ করেছেন দীপিকা, আসছে ১২ জানুয়ারী ডিজেল ভারতে আসবেন বলে জানান তিনি।
টুইট বার্তায় এখবর জানিয়েছেন দীপিকা। হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
বলিউডের ব্যাপক সাড়া জাগানোর পর গত বছর থেকে হলিউডেও অভিষিক্ত হয়েছেন সুপারস্টার দীপিকা। তার অভিনীত ত্রিপল এক্স সিরিজের ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে দীপিকা অভিনয় করেছেন হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে।
সব ঠিক থাকলে আগামী ১৪ই জানুয়ারি প্রথমে ভারতে ও পরে ২০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেকোনো ছবি মুক্তির আগে তারকাদের জোর প্রচারণা লক্ষ্য করা যায়। ভিন ডিজেল-দীপিকার ‘রিটার্ন অব জেন্ডার কেজ’র বেলাও তার ব্যতিক্রম ঘটছে না।
দীপিকা এরই মধ্যে নিজের অবস্থান থেকে প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্য একা একা কাজটি করে পরিপূর্ণ মনে করছেন না বলিউডের এ সুপারস্টার। তাই অপেক্ষা করছেন ভিন ডিজেলের। দুজন একসঙ্গে প্রচারণায় নামবেন।
তারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা। দীপিকা টুইট করে জানান, ১২ অথবা ১৩ই জানুয়ারি ছবি প্রচারণায় ভারতে দেখা যাবে বলে ডিজেলকে। আর এ নিয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করছেন ভারতীয় অভিনেত্রী।
ইত্তেফাক/এমএআর