বকশীগঞ্জে ৫ ডাকাত আটক

বকশীগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। 
 
বুধবার দুপুরে উপজেলার রামরামপুর ও নিলাক্ষীয়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। 
 
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, বুধবার দুপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।খ বর পেয়ে রামরামপুর ও নিলাক্ষীয়া এলাকায় অভিযান চালিয়ে লাজু মিয়া (৩৫), আকরাম হোসেন (৪০), লিচু মিয়া (২৭), লুৎফর রহমান (৪২) ও জাহের আলী ওরফে চালু (৪৫) নামে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটককৃতদের বাড়ি বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
 
ইত্তেফাক/ইউবি