সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় ৭ জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
বুধবার বিকাল ৪টার সময় বঙ্গোপসাগর সংলগ্ন মান্দারবাড়িয়া নদীর শাখা খাল থেকে জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে দুটি ট্রলার, জাল ও বড়শি জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাইজুর গ্রামের আব্দুল রশিদ ফকিরের ছেলে কাঞ্চন ফকির, একই এলাকার ইদ্রিস ফকিরের ছেলে ইউসুফ ফকির, শহিদুল ফকির, বায়েজিত ফকির, কাঞ্চন ফকিরের ছেলে বেলাল ফকির, রুহুল আকন্দের ছেলে রিয়াজ আকন্দ ও মাছুম হাওলাদারের ছেলে আহসান হাওলাদার।
পুষ্পকাটি বন অফিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, টহল দেয়ার সময় মান্দারবাড়িয়া নদীর শাখা খাল থেকে ৭ জেলেকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি