ফ্রান্সে শিশু মৃত্যুর ঘটনায় ভিটামিন ডি’র বিক্রি সাময়িক বন্ধ

সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনায় সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ডি’র বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে ফরাসি কর্তৃপক্ষ। সোমবার দেশটির গণমাধ্যমে শিশু মৃত্যুর খবরটি প্রকাশিত হলে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।
 
গত ২১ ডিসেম্বর ১০ দিন বয়সী শিশুকে ইউভেসটেরল ডি এক ডোজ দেওয়ার পর তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি হয়। এর দুই ঘণ্টা পর তার বাড়িতেই মৃত্যু হয়। যদিও ফ্রান্সে শিশুদের ভিটামিন ডি এর অভাব পূরণে ০-৫ বছর বয়সীদের ব্যাপক হারে এ খাবারটি দেওয়া হয়ে থাকে। 
 
দেশটির জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলেছে, এ ঘটনায় বিশেষ সম্পূরক খাবারটির ‘সম্ভবত সংযুক্তি’ থাকতে পারে। কর্মকর্তারা বলছেন, এতে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করা হয়ে থাকে। স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসল তুরাইন বলেন, এটা সাধারণত ক্ষতিকর নয়, তবে যে বিশেষ উপায় পণ্যটি উত্পাদন করা হয় সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এর আগে ২০০৬ সালে ভিটামিন ডি সমৃদ্ধ পণ্যের ক্ষতিকর প্রভাব জানাজানি হলে ঝুঁকি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ