সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকাল ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় তাকে ফলের মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
ইত্তেফাক/ইউবি