ভারতে পাঁচ রাজ্যে ভোটের দিন-ক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জায়দী। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১১ মার্চ।
বুধবার নির্বাচন কমিশনার জায়দী জানিয়েছেন, গোয়া এবং পাঞ্জাবে ভোটগ্রহণ হবে আগামী ৪ ফেব্রুয়ারি, উত্তরখণ্ডে ১৫ ফেব্রুয়ারি এবং মণিপুরে দু’দফায় ভোটগ্রহণ হবে ৪ মার্চ এবং ৮ মার্চ। ২০১২ সালের মতো এবারও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। ওই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি। পরের ছয় দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চে।
এসব নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানা জল্পনা কল্পনা। গত বছর ভারতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয় । ফলে এ বিষয়টি নির্বাচনে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন । অন্যদিকে , সরকার এ ধারণার প্রতিক্রিয়ায় বলছে, অবৈধ চোরাকারবারি এবং নোট জালিয়াতির জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পাঁচটি অঙ্গরাজ্যের নির্বাচনে প্রায় ১৬ কোটি ভোটার ভোটে অংশগ্রহণ করবে । উল্লেখ্য ,এই নির্বাচনের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) , সমাজবাদী পার্টি (এসপি),বহুজন সমাজবাদী পার্টি (এসপি) এবং এবং নতুন স্থানীয় একটি দল শিরোমণি আকালি দল (এসএডি) অংশগ্রহণ করবে । বিবিসি।
ইত্তেফাক/এসএসএ