২০১৩-১৪ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ‘স্বর্ণ’ পেয়েছে পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড। এ নিয়ে কাঁচা পাট রপ্তানিতে টানা তৃতীয় বারের মতো জাতীয় রপ্তানি ট্রফি পেল পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ট্রফি ও সনদ গ্রহণ করেন পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক কবির আহমেদ।
এর আগে গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ‘স্বর্ণ’ পেয়েছে পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড।
IMG0
পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক কবির আহমেদ বলেন, কাঁচা পাট রপ্তানিতে পপুলার জুট এক্সচেঞ্জ দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশে সরকার পপুলার জুট এক্সচেঞ্জকে জাতীয় রপ্তানি ট্রফি দিয়েছে। পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের এই সাফল্যের পেছনে প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের অবদান রয়েছে। আমি বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইত্তেফাক/ইউবি