মেয়েকে ধর্ষণ মামলায় পিতার যাবজ্জীবন

মেয়েকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে নিমাই চন্দ্র শীল নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় প্রদান করেন। নিমাই চন্দ্র শীল সদর উপজেলায়। বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আদালত সূত্র জানায়, মাদকাসক্ত নিমাই চন্দ্র শীল ২০০৬ সাল থেকে তার মেয়েকে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত বছরের ২০ মে রাতে তাকে ধর্ষণ করে। এছাড়া নিমাই তার ছেলের বউকেও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে নিমাই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গত বছরের ৩ আগস্ট মেয়ে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. কাওসারুজ্জামান পিতাকে অভিযুক্ত করে গত বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র দাখিল করে।