কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়তলী গ্রামের গহীন জঙ্গলে একটি অস্ত্র তৈরি কারখানা থেকে ২২টি দেশীয় অস্ত্র, ২২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৭-এর সদস্যরা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল মাবুদ (৪০) ও মো. আবু তাহের (৪২) নামে দুই অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়েছে ।
র্যাব-৭-এর সিনিয়র এএসপি মো. সোহেল মাহমুদ বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাহাড়তলী গ্রামের গহীন জঙ্গলে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৪টি একনলা বন্দুক, ৬টি ওয়ানশুটার গান, একটি থ্রী কোয়ার্টার বন্দুক, একটি দেশীয় রাইফেল ও ১৭ রাউন্ড শর্টগানের তাজা গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শর্টগানের গুলির খলি খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র তৈরির কারিগর বড় মহেশখালী মুন্সির ডেইলপাহাড়তলী এলাকার মৃত আজম উল্লার ছেলে আব্দুল মাবুদ (৪০) ও ছোট মহেশখালী আহাম্মদিয়া কাটা এলাকার কবির আহম্মদের ছেলে আবু তাহেরকে (৪২) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
ইত্তেফাক/ইউবি