রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৪টি বিভাগের মধ্যে তিনটি বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি হননি।
বিভাগ তিনটি হলো গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই), আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগ। এই তিন বিভাগে আসন রয়েছে ৯০টি।
এদিকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে ভর্তির জন্য এখনো ২২৮টি আসন ফাঁকা বলে রুয়েট উপাচার্য রফিকুল আলম বেগ জানিয়েছেন।
উপাচার্য জানান, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), ম্যাকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এমটিই), বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট (বিইসিএম), আর্কিটেকচার ও কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগে মোট ১৩৮টি আসন ফাঁকা।
রুয়েটের ১৪টি বিভাগে মোট আসন ৮৭০টি। ক্লাস শুরুর কথা রয়েছে ১৪ জানুয়ারি। এবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৬ অক্টোবর।
ইত্তেফাক/ইউবি