মঠবাড়িয়ায় পরীক্ষা ছাড়া বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তি বাতিলের দাবি

পরীক্ষা ছাড়া বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তি বাতিল ও জাতীয়করণকৃত শিক্ষকদের নন-ক্যাডার করার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া সরকার কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। পরে মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ শাখার সাধারণ সম্পাদক সগীর হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রচার সম্পাদক কুদরাত-ই-খুদা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহসেনুল মান্না প্রমুখ।

ইত্তেফাক/এএন