পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। 
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
 
 
ইত্তেফাক/কেকে