আনিকা কবির শখ। ছোটপর্দাতে এখন পুরোদমে ব্যস্ত এই অভিনেত্রী। বছরের প্রথম নাটকটি প্রচার হবে আগামীকাল।
‘আপন সুর’ শিরোনামে এই নাটকটিতে তার সাথে জুটি হিসেবে অভিনয় করেছেন নিলয়। বাস্তব জীবনের এই জুটি পর্দাতেও বেশ জনপ্রিয়।
শখের ক্যারিয়ার ভাবনা ছোটপর্দাকে ঘিরেই। এর আগেও তিনি বড়পর্দা নিয়ে অনীহার কথা বলেন। শখ তার নতুন বছরটা কাজের মাধ্যমে ব্যস্ত থেকেই কাটাতে চান।
শখ বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ক্যারিয়ার নিয়ে তাড়াহুড়ো নেই আমার। ছোটপর্দাতে এখন ব্যস্ত আছি। আমার এই পরিবারের সাথে আপাতত পথ চলতে চাই। বড়পর্দা নিয়ে কিছু ভাবছি না।’
ইত্তেফাক/এমএআর