শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে এখন পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। দুই পাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।
 
বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে ঘন কুয়াশার কারণে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যায়।  এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশায় পাঁচটি ফেরি আটকে আছে।
 
ইত্তেফাক/এএসএমইউ