৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। 
 
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সোয়া ৬টা থেকে নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে