কারিনার অ্যাকাউন্ট হ্যাক: যুবক গ্রেপ্তার

মোটামুটি খবরের ওপরেই আছেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপূর। তবে এবার সন্তান ইস্যুতে না, হ্যাকিংয়ের পাল্লায় পড়েছেন এমন খবরে কারিনাকে নিয়ে নতুন সংবাদ। 
 
দুইমাস আগে বলিউড অভিনেত্রী কারিনার আয়কর বিবরণী হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছিলো। এতদিনে সেই ব্যক্তি ধরা পড়েছে। 
 
জনপ্রিয় এ নায়িকার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টার দায়ে সম্প্রতি ২৬ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তারও করেছে মুম্বাই পুলিশ বিভাগের সাইবার সেল।
 
জানা গেছে, অপরাধী একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণ দোষ স্বীকার করেছে। অনলাইনে নায়িকার নম্বর পেয়ে জালিয়াতি করে সে।
 
কারিনার ফোন নম্বর পেতেই নাকি ঐ যুবক এ কাজটি করতে চেয়েছিল। যদিও জামিনে আপাতত ছাড়া পেয়েছে সে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এমএআর