বিচ্ছেদ না: যমজ সন্তানের বাবা-মা হচ্ছেন ক্লুনি-আমাল

সম্প্রতি গুজব রটেছিল বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিন। কিন্তু এখন শোনা যাচ্ছে আমাল সন্তানসম্ভবা। 
 
শিগগিরই যমজ সন্তানের জন্ম দেবেন তিনি। গত মঙ্গলবার লেবাননের ইংরেজি দৈনিক ‘ডেলি স্টার’-এ এই খবর প্রকাশিত হয়েছে। সেই সূত্র ধরে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি মিডিয়া। 
 
২০১৪ তে ৫৪ বছরের ক্লুনি বিয়ে করেন ৩৬ বছরের আমালকে। সেই রয়্যাল ওয়েডিং ঘিরে সে সময় আলোচনা-শোরগোল ওঠে গোটা দুনিয়ার শোবিজে। 
 
সবশেষ ডিসেম্বরে গোসিপে আসে তাদের বিচ্ছেদের খবর। সংবাদ আসে ৩০ কোটি ডলারের সমঝোতায় তাঁদের ডিভোর্স হচ্ছে!  
 
জানা গেছে, দু’বছরের দাম্পত্যে আমাল সন্তান চেয়েছিলেন। কিন্তু জর্জ ক্লুনি তাতে রাজি হননি। সে কারণে নাকি তাঁরা আলাদাও থাকছিলেন। 
 
আমালের সন্তানসম্ভবনার জল্পনায় অনেকে মনে করছেন, হয়তো ডিভোর্স আটকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। খবরে বলা হচ্ছে আসছে মার্চে যমজ সন্তান জন্ম দিবেন আমাল।
 
তবে এসব বিষয়ে এখন পর্যন্ত ক্লুনির কোন মন্তব্য পায়নি বিশ্ব গণমাধ্যম। খবর হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/এমএআর