সাতক্ষীরায় গ্রেফতার ২৮

 
সাতক্ষীরার পুলিশের বিশেষ অভিযানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় এক জামায়াতকর্মীসহ মোট ২৮ জন আসামিকে গ্রেফতার এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, আটকদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া পাঁচজন, তালা দুইজন, কালিগঞ্জ দুইজন, শ্যামনগর দুইজন, আশাশুনি এক জামায়াতকর্মীসহ পাঁচজন ও দেবহাটা একজন আসামিকে গ্রেফতার করে।
 
আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে