শিমুল মোস্তফার নাটক ‘মধ্য রাতের কবিতা’

এরআগে একটি নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন আবৃত্তিকার শিমুল মোস্তফা। তবে ‘মধ্য রাতের কবিতা’ শিরোনামের নাটকে তাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।
 
নাটকে তাঁর চরিত্রের নাম ‘কবি’। গল্পে দেখা যাবে, একজন ভালো ফটোগ্রাফার হলেও শখের বশে আবৃত্তি করেন কবি।
 
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।
 
আরও বিভিন্ন চরিত্রে নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মৌটুসী বিশ্বাস, আনিকা ও কাজী জাইমা।
 
চ্যানেল আইতে আগামীকাল শুক্রবার ৬ জানুয়ারি বিকেল ৫.৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মধ্য রাতের কবিতা’। 
 
ইত্তেফাক/এমএআর