যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফ্লাইটের ঢাকা-সিলেট যাত্রা বাতিল

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের মেঘদূত বিজি-৬০৩ নামের একটি ফ্লাইটের ঢাকা-সিলেট যাত্রা বাতিল হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার বেলা পৌণে ১২টায় ওই ফ্লাইটির ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা ছিল। যথারীতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদেরকে বিমানে উঠানো হয়। টার্মিনালে বিমানটি চক্করও দেয়। উড়াল দেয়ার আগ মুহূর্তে বিমানটি রানওয়েতে থেমে যায়। এরপর যাত্রীদের লাউঞ্জে নিয়ে আসা হয়।
 
এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, কারগরি ক্রটির কারণে ফ্লাইটি বাতিল করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ