বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’। এটি নাটকটির ২য় প্রদর্শনী এবং বটতলার ৯ম প্রযোজনা।
শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
এই নাটকের মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি।
গেল ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উপলক্ষে বটতলা মঞ্চে আনে নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’। উৎসবের প্রথমদিন নাটকটি মঞ্চস্থ হয়।
ইত্তেফাক/এমএআর