ফিলিপাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বৃহস্পতিবার আইএসপন্থি একটি ইসলামি জঙ্গি গ্রুপের নেতাকে হত্যা করা হয়েছে। গ্রুপটি ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট যোদ্ধাদের সমর্থন আদায়ের লক্ষে বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালায়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ জাফর মাগুইড জঙ্গি গ্রুপ আনসারুল খিলাফা ফিলিপাইনের প্রতিষ্ঠাতা নেতা ছিলেন। বৃহস্পতিবার রাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি অবকাশ কেন্দ্রে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।
এসময় সেখানে থেকে তার বাহিনীর তিন সদস্যকেও গ্রেফতার করা হয়। মিন্দানাও দ্বীপের ইসলামি জঙ্গি গ্রুপগুলোর অন্যতম আনসারুল খিলাফা। সেখানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গ্রুপের এক দশকের সংঘাতে এক লাখ ২০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ