গাজীপুরে প্রবীণ হিতৈষী সংগঠনের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রবীণদের সম্মানার্থে প্রবীণ সংবর্ধনা ও মিলন মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জানাকুর মাঠে এ সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। “প্রবীণগণ আমাদের জন্য আল্লাহর নিয়ামত, বোঝা নয়” এই স্লোগানকে সামনে রেখে প্রবীণ সংবর্ধনা ও মিলান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবীণ নারীদের শাড়ি কাপড়, হিজাব, তসবিছড়া, জায়নামাজ এবং পুরুষদের মাঝে জুব্বা, টুপি, রুমাল, তসবিছড়া, জায়নামাজ উপহার হিসেবে তুলে দেন।