মাগুরায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

মাগুরায় তিন দিনব্যাপী জেলা পর্যায়ের ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। 
 
বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয় ।
 
শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আদর্শ ডিগ্রি কলেজ মাঠ পাশাপাশি দু মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লির আগমন ঘটবে। শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।
 
ইত্তেফাক/ইউবি