অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চ্যাম্পিয়ান ঠাকুরগাঁও

লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 
বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় ৮টি জেলা অংশ গ্রহণ করে। এর মধ্যে ঠাকুরগাঁও-নীলফামারী জেলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এতে ৫ রানে ঠাকুরগাঁও জেলা নীলফামারী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। 
 
সকালে টস জিতে ঠাকুরগাঁও জেলা ব্যাট করতে নেমে ৩৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে নীলফামারী জেলা ৪০ ওভারে ১১১ রান সংগ্রহ করে। 
 
প্রতিযোগিতায় ঠাকুরগাঁও জেলার মিনহাজুল ইসলাম মেঘ ম্যান অব দ্যা ম্যাচ হয়, সে ৪১ রান করে এবং ১৫ রানে ২ উইকেট নেয়।
 
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেট কমিটির সভাপতি পুলিশ সুপার এস. এম রশিদুল হক। সভাপতত্বি করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন।
 
ইত্তেফাক/ইউবি