গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে ডিসিসি মার্কেট দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন ‘আপনি এদেশের জনগণের মা। এই ব্যাবসায়ীরা সব হারিয়ে আজ সর্বস্বান্ত, নিঃস্ব। আপনার অনেক সন্তানের মত তারাও আপনার সন্তান, তাদের পাশে দাঁড়ান, তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিন।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে এরশাদ বলেন, আপনারা ধৈর্য্য ধরুন, কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেবেন সেই চিন্তা করুন, আমরা আপনাদের পাশে আছি। পরে তিনি ক্ষতিগ্রস্ত মার্কেটের কিছু অংশ ঘুরে দেখেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগন উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর (অব.) খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহিদ হোসেন বিপ্লব, মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি তালাল আহম্মদ রিজভী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই